বাংলায় এসএমএস পাঠালে অর্ধেক খরচ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলায় এসএমএস পাঠানোর খরচ অর্ধেক করে দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)।
অর্থাৎ ইংরেজির বদলে বাংলায় এসএসএস লিখে পাঠালে ইংরেজির তুলনায় খরচ হবে অর্ধেক। ইংরেজিতে এসএমএস খরচ ৫০ পয়সা হলে বাংলায় এসএমএসে খরচ হবে ২৫ পয়সা।
বিটিআরসি ইতিমধ্যে মোবাইল ফোন অপারেটরগুলোর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
গত ১৩ জুন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো।
২০ জুন বৃহস্পতিবার থেকে কার্যকর করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed