সুনামগঞ্জের এসিড মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের চাঞ্চল্যকর এসিড মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামি মোজাম্মেল আলম ভুঁইয়া পাঁচ বছর পর অবশেষে র্যাবের হাতে রাজধানী ঢাকায় গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিওিতে র্যাব-৯, সিলেটের একটি চৌকস টিম বৃহস্পতিবার ভোরে এএসপি ওবাইন এর নেতৃত্বে ঢাকার রমনা থানার মগবাজার এলাকা থেকে বহুল আলোচিত সাইবার সন্ত্রাসী মোজাম্মেলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোজাম্মেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রাম ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতৃর্থ শ্রেণির কোয়ার্টারের বাসিন্দা আব্দুর রব ভূইয়ার ছেলে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ মার্চ রাতে দৈনিক যুগান্তর পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি (বর্তমানে ষ্টাফ রিপোর্টার) সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের মেধাবী স্কুলছাত্র শিশুসন্তানকে গ্রামের বাড়ি তাহিরপুরের বাদাঘাটের পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামে এক শিক্ষিকার বাসায় প্রাইভেটপড়া অবস্থায় অন্যান্য সহপাঠিদের সাথে প্রকৃতির ডাকে সারা দিতে বের হলে সড়কের উপর পুর্বথেকে উৎপেতে থাকা মোজাম্মেল এসিড নিক্ষেপ করে ওই স্কুলছাত্রের মুখ মন্ডল ঝলসে দিয়ে মোটরসাইকেলযোগে দ্রত পালিয়ে যায়।
ঘটনার রাতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে এসিডদগ্ধ স্কুলছাত্রকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গভীররাতে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুসার্জারি বিভাগে ভর্তি করা হয়।
পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যা তাহিরপুর থানায় মামলা নং-০৬/ জিআর ৬০, তারিখ ০৫/০৪/২০১৪ ধারা এসিড অপরাধ দমন আইন /২০০২ এর৫(ক)।
মামলাটি অধিকতর তদন্তশেষে থানা পুলিশ এসিড নিক্ষেপের ঘটনায় মোজাম্মেল আলম ভুইঁয়াকে অভিযুক্ত করে ২০১৪ সালের ৩০ মে আমল গ্রহনকারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।
মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে বিচারাধীন রয়েছে।
অপরদিকে এসিড নিক্ষেপের ঘটনার রাত থেকেই মোজাম্মেল দীর্ঘ পাঁচ বছর ২ মাস ২০ দিন যাবত দেশের বিভিন্ন স্থানে নিজেকে কখনো ফেসবুক/অনলাইন/টিভি সাংবাদিক এমডি মোজাম্মেল, জার্নালিস্ট মোজাম্মেল আলম ভুঁইয়া নামে ভুয়া ফেসবুক আইডি খুলে আবার ইউটিউবে চ্যানেল খুলে কখনো নিজেকে মডেল মিশেল কখনো নবাগত চিত্রনায়ক মিশেল নামে ছদ্দনাম ধারণ করে পালিয়ে বেড়ায়।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed