কারাগারে লতিফ সিদ্দিকী
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এ রায় দেন।
এসময় বগুড়া বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আল মাহমুদ, নরেশ মুখার্জী, অ্যাডভোকেট হেলালুদ্দিন তার পক্ষে জামিন আবেদন করেন। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ।
পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে ২০১৭ সালের মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed