মাধবপুর পৌরসভার বাজেট ঘোষনা
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের জন্য ২১ কোটি ১৬ লক্ষ ২০ হাজার ৪শত ৪৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা প্রস্তাবিত এ বাজেট ঘোষনা করেন।
১৯৯৭ সালে এ পৌরসভা স্থাপিত হলেও এখনও নির্মাণ হয়নি পৌর ভবন। এবারের বাজেটে পৌর ভবন নির্মান খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা ও পৌর মার্কেট নির্মানের জন্য ১ কোটি টাকা। এছাড়া পানি শোধানাগারের জন্য এ বাজেটে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা।
সাংবাদিক সম্মেলনে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড. মোহাম্মদ আলী পাঠান, পৌরসচিব এম আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দন লস্কর, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, শিক্ষক সাইফুল ইসলাম মৃধা, কাউন্সিলর অজিত পাল, আবুল বাশার প্রমূখ।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed