কমলগঞ্জে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরের পেছনের ডোবার পানিতে পড়ে সিহাব মিয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে।
বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে সিহাব মিয়া (২) বাড়ির সকলের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা ডোবা থেকে শিশু সিহাবকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিংহ তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র পুত্রকে হারিয়ে নিহত শিশুর মা বার বার মুর্ছা যাচ্ছেন।
কমলগঞ্জ পৌরসভার ৬নং ওর্য়াডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed