ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
মিলাদ শেষে দোয়ায় ইলিয়াস আলীর মুক্তির পাশাপাশি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থ্যতা, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সুস্থ্যতা কামনা এবং শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর ও সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর পিতার রুহের মাগফেরা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় হয়।
এতে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ সহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed