বড়লেখায় প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখায় আব্দুল খালিক (৩৫) নামে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাশিমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত খালিক উপজেলার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালিক দীর্ঘ ১৭ বছর ধরে দুবাই প্রবাসী ছিলেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার। গত ৫ মাস আগে দুবাই থেকে ভিসা বাতিল হওয়ায় তিনি দেশে আসেন। কিন্তু পরিবারের ভরণপোষন চালানোর মতো কোনো কিছু করার সামর্থ ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত পৌনে ন’টার দিকে বাড়ির পূর্বদিকের পুকুর পারের একটি জারুল গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্ত্রী, বড়বোন, চাচাতো ভাইসহ স্বজনরা রশি কেটে সেখান থেকে নামিয়ে ঘরে আনেন। কিন্তু ততক্ষণেই তাঁর মৃত্যু ঘটে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রশীদ উদ্দিন শুক্রবার রাতে বলেন, আব্দুল খালিক অভাব অনটনের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed