Main Menu

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্টাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী ও কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মুক্তি কামনা করে সিলেট জেলা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন বেগম জিয়া কারাগারে থাকলেও তিনি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এ কারণে আওয়ামী লীগ পৃথিবী থেকে তাকে নির্মূল করার জন্য একটি নতুন চক্রান্ত চালাচ্ছে।

তিনি বলেন সরকারের প্রতিহিংসার আগুনে কারাবন্দি থাকার কারণেই তার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। তিনি ঈদুল ফিতরের আগেই দলের অসুস্থ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। অসুস্থ অবস্থায়ই ১৫ মাসের বেশি সময় ধরে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমি আশাবাদী সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে খালেদা জিয়াকে পবিত্র ঈদুল ফিতরের আগে মুক্তি দিবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক।

সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় শনিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে আরো বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা এম এহসানুল করিম মিশু, মঈন উদ্দিন, সোলেমান আহমদ সিদ্দিকী, হাবিবুর রহমান হাবিব, ডাঃ সাইদুল ইসলাম, আব্দুল মুকিত সুমেল, রুস্তুম আলী, শিক্ষক মতিউর রহমান, সোলেমান আহমদ, আব্দুস সালাম, আব্দুস সাহিদ, এহসানুর রেজা চৌধুরী, রাহাত হাসান, আব্দুল মন্নান প্রমুখ।

Share





Related News

Comments are Closed