Main Menu

লাখাইয়ে আট প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পচা-বাসী খাবার বিক্রি ও অধিক মুনাফা নেয়ার অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৯ মে) বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহীনা আক্তার।

এ সময় পচা-বাসী খাবার বিক্রি, ওজনে কম দেয়া, অধিক মুনাফা নেয়ার অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পচা-বাসী খাবার বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনসহ একদল পুলিশ। এ সময় হাইকোর্ট থেকে নিষিদ্ধ নিম্নমানের ৫২টি খাদ্য পণ্য বিক্রির না করতে সমবেত ব্যবসায়ীগণকে নির্দেশনা প্রদান করা হয়

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed