সুনামগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট, কাজীর পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট ও পশ্চিম বাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত লে. কমান্ডার ফয়সল আহমদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান চলে।
অভিযানে আনোয়ার মিষ্টান্নকে ১৫ হাজার টাকা, গোপাল মিষ্টান্নকে ৫ হাজার টাকা, রুহি ডিপার্টমেন্টার স্টোরকে ৫ হাজার টাকা, প্যারিস কসমেটিক্সকে ১২ হাজার টাকা, নিউ টাচ কসমেটিক্সকে ১২ হাজার টাকা, নবাব মসলা মিলকে ৪ হাজার টাকা, প্রাপ্তি মেডিকেল হলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা ওবাইন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed