Main Menu

সিলেটে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাব্যাপী সিলেট-ঢাকা সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধকালে সিলেট-ঢাকা মহাসড়কের উভয়দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগ পোহান যাত্রীরা।

পরবর্তীতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় জনতা।

স্থানীয় জনতার অভিযোগ, বিদ্যুতের লুকোচুরিতে তারা অতিষ্ঠ। পবিত্র রমজান মাসেও লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হচ্ছে তাদেরকে।

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলার কাশিকাপন বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফয়জুল্লাহ বলেন, ‘বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে ঝড়ে ৩৩ কেভি একটি লাইনে ১৩-১৪টি খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি।’

Share





Related News

Comments are Closed