Main Menu

ওসমানীনগরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যের কারণে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিমের নেতৃত্বে ভ্রামম্যনা আদালত পরিচালনা করা হয়।

জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো হচ্ছে- সিব্বি স্টোর, রঞ্জিত ভেরাইটিজ স্টোর, জয়দূর্গা ভেরাইটিজ স্টোর ও শাহজালাল (র.) এন্ড শাহপরান (র.) স্টোর।

অভিযানকালে সাথে ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর শামছুদ্দিন, এএসআই দিবাস ও উপজেলা ভূমি অফিসের নাজির সুপ্রজিৎ কুমার দাস।

Share





Related News

Comments are Closed