বিএনপির রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির আর কোনও প্রার্থী না থাকায় যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম গণমাধ্যমকে বলেন, ‘আগামীকালই রুমিন ফারহানার বিজয়ী হওয়া সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হবে। পরবর্তী দু-একদিনের মধ্যেই জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন।’
যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় গত মঙ্গলবার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা করে নির্বাচন কমিশন।
আগামী ১৬ জুন এই সংরক্ষিত নারী আসনের পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও দ্বিতীয় কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ব্যারিস্টার রুমিন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২০ মে। বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।
এর আগে একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয় পায় বিএনপি। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি ৫ জন এরইমধ্যে সংসদে শপথ নিয়েছেন।
এক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী, বিএনপিকে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন পেশায় আইনজীবী ও বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তবে আসনে বিএনপি মনোনীত উকিল আবদুস সাত্তার দলকে জয় এনে দেন।
এদিকে গত ৩০ এপ্রিলের মধ্যে সংসদে শপথ গ্রহণ না করায় বিএনপি চেয়াপরসনের বগুড়া-৬ আসন থেকে জয় পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন ওই আসনে উপনির্বাচন হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed