Main Menu

মা-মেয়ে ও বোনকে ধর্ষণ, আটক ভণ্ড পীর

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভণ্ড পীরের বিরুদ্ধে। প্রায় ১০ বছর আগে প্রবাসীর স্ত্রী মুরীদ হন একই এলাকার ভণ্ড পীর মনির হোসেনের আস্তানায়। ফলে ভণ্ড পীরের দরবারে নিয়মিত যাতায়াত ছিল।

এভাবে ধর্মের নানা অপব্যাখ্যা দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল ওই নারীকে। তারপর ভণ্ড পীরের নজর পরে ওই নারীর ছোট বোনের ওপর। বড় বোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একই কায়দায় ছোট বোনকে মুরীদ করে নেয় ওই ভণ্ড পীর। এরপর তাকেও নিয়মিত ধর্ষণ করে।

এখানেই শেষ নয়, সর্বশেষ বড় বোনের ১৩ বছরের কিশোরী মেয়েও রেহাই পায়নি ভণ্ড পীরের কবল থেকে। তার মাকে নানা কৌশল করে বুঝিয়ে মেয়েকেও একই কায়দায় ধর্ষণ করতে শুরু করে।

Manual7 Ad Code

ভণ্ড পীরের আস্তানা আশুলিয়ার কুরগাঁও এলাকার ৫ম তলা বাড়ির ৫ তলাতে। দীর্ঘদিন ধরে আস্তানা তৈরি করে নিজ বাড়িতেই এমন ভয়ংকর অপকর্ম চালিয়ে আসছিল মনির হোসেন।

অবশেষে একই পরিবারের মা, মেয়ে ও বোনসহ তিন নারীকে ধর্ষণের অভিযোগে ওই ভণ্ড পীরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে ভণ্ড পীর ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার (৬ মে) দুপুরে আশুলিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। পরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার (৫ মে) রাতে ভণ্ড পীর মো. মনির হোসেনকে আশুলিয়ার কুরগাঁও এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এসময় আস্তানা থেকে ওই তিন নারীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ভণ্ড পীর মনির হোসেন আশুলিয়ার কুরগাঁওয়ের মৃত আ. রহিমের ছেলে। এ ঘটনায় পীরের সহযোগী মকবুল নামে একজন পালাতক রয়েছেন।

Manual4 Ad Code

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রিজাউল হক দিপু জানান, দীর্ঘদিন ধরে পরিবারের বড় বোনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নানা কৌশলে ভণ্ড পীরের মুরীদ করে ধর্ষণ করে আসছিল। পরে তার ছোট বোনকে একই কৌশলে ধর্ষণ করে। এরপর ভণ্ড পীর একই কায়দায় বড় বোনের কিশোরী মেয়েকেও প্রতিনিয়িত ধর্ষণ করে আসছিল। পরে ভণ্ড পীরের আস্তানা থেকে কৌশলে বের হয়ে ছোট বোন আশুলিয়া থানায় অভিযোগ জানালে পরে অভিযান চালিয়ে ওই পীরকে গ্রেফতার করা হয়। নানা কৌশলে ভণ্ড পীর তার নিজ বাড়িতে আস্তানা তৈরি করে আরো একাধিক নারীকে ধর্ষণের তথ্য রয়েছে বলেও জানায় পুলিশ।-খবর বাংলাদেশ প্রতিদিন

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code