জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় মাহজাবিন সুলতানা মিথিলা (১৫) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানিয়েছে, এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় গলায় ফাঁস দেয়। এসময় পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক রাত ৩টার তাকের মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা মোস্তফা কামাল জানান, মিথিলা ওই এলাকায় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে। তার ধারণা ছিল সে জিপিএ-৫ পাবে। কারণ তার অনেক বন্ধু জিপিএ-৫ পেয়েছে। রেজাল্ট পাওয়ার পর থেকে মিথিলার মন খুবই খারাপ ছিল। বারবার সে এসব কথাই বলছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed