বজলুল হক’র মৃতুতে ঝরনা তরুন সংঘের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: ঝরনা তরুন সংঘের উপদেষ্টা ও রোটারি ক্লাবের সাবেক গভর্নর ডা: মঞ্জুরুল হক চৌধুরীর ছোট ভাই, সিলেট নগরীর ঝরনারপার এলাকার পরিচিত মুখ বজলুল হক চৌধুরী গতকাল সোমবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৮ এপ্রিল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝরনারপারের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। সোমবার বাদ আসর ঝরনারপার জামে মসজিদে জানাজার নামাজ শেষে হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে পিতা-মাতার পাশে তাকে দাফন করা হয়।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৫ ভাই, ৬ বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বজলুল হক চৌধুরী সাবেক সংসদ সদস্য শফি চৌধুরীর আপন ভাগনে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝরনা তরুন সংঘ ও ঝরনারপার জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। যৌথভাবে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝরনা তরুন সংঘের সভাপতি সাজুওয়ান আহমদ, সহ-সভাপতি আব্দুল মালেক, সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মামুন আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক মো: মিলাদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কাউসার আহমদ ও সদস্য মাসুম আহমদ, নিয়ামুল হক শিমুল, এবং ঝরনারপার জামে মসজিদ কমিটির মোতাওাল্লি মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সহ-সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, এডভোকেট এস এম আলী আজগর, মঞ্জুর আহমদ সুলেখ, মুরাদ আহমদ, রিয়াজ আহমদ, কামরান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed