দক্ষিণ সুরমা থেকে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার নাম রাকিব আলী (১৭)। সে উপজেলার তেতলি ইউনিয়নের নিজগাঁও গ্রামের মো. ইসাদ আলীর ছেলে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ১২১৫) রুজু করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে রাকিব আলীকে তাঁর মা চিনি আনতে লালাবাজারে পাঠান। এরপর থেকে রাকিব আলী নিখোঁজ রয়েছে। ছেলেটির আনুমানিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, পরনে ছিল হুলদ রঙের টি-শার্ট ও নীল রঙের প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ রাকিব আলীর খোঁজ পেলে তার বড় ভাই ইয়াছিন আলীর ০১৭৬২৮০১৪৯২ এই মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed