Main Menu

একদিনে তিন থানার ওসি বদলি

সুনামগঞ্জ প্রতিনিধি: একদিনে সুনামগঞ্জে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে জেলার তাহিরপুর, ছাতক ও দিরাই থানার ওসিকে বদলি করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো.বরকতুল্লাহ খাঁন সোমবার রাতে ওসি বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরকে পুলিশ লাইনে, ছাতক থানার ওসি মো. আতিকুর রহমানকে তাহিরপুর থানায় ও দিরাই থানার ওসি মো. মোস্তফা কামালকে ছাতক থানায় বদলি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed