বাউবির এইচএসসি পরীক্ষা শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।
সারা দেশে ৩৩৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ৮৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৮১ হাজার ৪২৬ পুরুষ এবং ৬৪ হাজার ৪৬৯ নারী।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে।
এ পরীক্ষা শুক্র ও শনিবার সকাল এবং বিকালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই পরীক্ষা শেষ হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed