কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা। অভিযানকালে একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্যপণ্য রাখায় শমশেরনগর বাজারের মৃদুল হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি করায় ষ্টেশন রোডের মেসার্স কে এম ট্রেডিংকে ২ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীণ খাদ্যপণ্য বিক্রয় করায় মদন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed