মধ্যরাতে বন্ধ করে দেয়া হলো ২১ লাখ সিম
বৈশাখী নিউজ ডেস্ক: একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একাধিক নিবন্ধিত সিম থাকায় দেশের সব অপারেটরের মোট ২১ লাখ সিম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
পূর্ব নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এসব সিম বন্ধ করে দেয়া হয়।
বিটিআরসির নির্দেশনায় ছিল- একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি নিবন্ধিত সিম রাখা যাবে না। অথচ সেখানে একই পরিচয়পত্রে নিবন্ধিত সিমের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে।
বন্ধ করা সিমের মধ্যে গ্রামীণফোনের ৪ লাখ ৬১ হাজার ২৬১টি, বাংলালিংকের ৪ লাখ ৫৫ হাজার ৮৩১টি, রবির ৪ লাখ ১৯ হাজার ২০২টি, এয়ারটেলের ২ লাখ ২৫ হাজার ৭৪১টি ও টেলিটকের ৪ লাখ ৮৭ হাজার ৮৯২টি রয়েছে।
বিটিআরসি সূত্রে জানানো হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে প্রতিটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিমের সংখ্যা ১৫টিতে নামিয়ে আনবে অপারেটরগুলো।
নিরাপদে মোবাইল সিম ব্যবহারে এ প্রচেষ্টা আরও গ্রাহকবান্ধব ও সুশৃঙ্খল হবে বলে মনে করছে বিটিআরসি।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed