সুনামগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জ সদর উপজেলার বরঘাট গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জ সদরের টুকেরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো. ইসকন্দর আলী (৫০) ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. নুরুল আমিন (৩৩)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১০ টার দিকে এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
তাদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে মাত্র ১০ দিনেRead More
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More



Comments are Closed