এমসিসিআরইউ’র ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ পাশী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ পাশী।
সোমবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি সোহেল আহমদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুল গত ১লা এপ্রিল সংগঠন থেকে পদত্যাগের আবেদন করেন। পদত্যাগপত্রে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার করা বিভিন্ন মন্তব্য অনেকের কাছে দৃষ্টিকটু হওয়া ও ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। পরে আজ সোমবার কলেজ ক্যাম্পাসের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় তার পদত্যাগপত্রটি গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ পাশী পরবর্তী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।- বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed