ডাউকিতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল আইসিপির বিপরীতে ভারতের অভ্যন্তরে ডাউকিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) সকাল ১১টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্টিত বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি এবং বিএসএফ’র নেতৃত্ব দেন ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুর রহমান খাঁন।
উক্ত বৈঠকে বিজিবি সিলেট ব্যাটালিয়নের সহকারী পরিচালক, ১ জন কোম্পানী কমান্ডার, ১ জন বিওপি কমান্ডারসহ মোট ১২ জন বিজিবি প্রতিনিধি এবং ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, ১ জন স্টাফ অফিসারসহ মোট ১১ জন বিএসএফ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
পতাকা বৈঠকটি অত্যন্ত সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় বলে জানিয়েছে সিলেট বিজিবি।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed