Main Menu

কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ এ সভার আয়োজন করে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইয়াহিয়া, পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মোনায়েম খান, সুচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আবু বকর, সেভ দ্যা চিলড্রেন এর টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ।

Share





Related News

Comments are Closed