সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আওয়াল (৭০) কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।
আজ সোমবার (৮ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের বৃদ্ধ আব্দুল আওয়াল তার নিজের বেগুন ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনরা হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে
রোগীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলেছেন তিনি বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বলেন, ‘মরদেহ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
Related News
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More



Comments are Closed