Main Menu

দক্ষিণ সুরমায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সোমবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি এলাকার বন্দরঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে দোকানপাট, বস্তি গড়ে তোলা হয়েছে। এই জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে স্থানীয় কাউন্সিলর আজম খান, কাউন্সিলর তৈয়ফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed