Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় গরুর একটি চালান আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) তাহিরপুরের ট্যাকেরঘাট বিওপির টহল দল প্রায় পৌণে দুই লাখ টাকা মুল্যের চোরাই গরুর চালানটি আটক করে।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তের মেইন পিলার ১২০৪/৪-এস এর নিকট হতে আনুমানিক ২ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্যাকেরঘাট বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সোমবার দুপুরে অভিযান চালায়।

অভিযানে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাম্মণগাঁও কোনাবাড়ি নামক এলাকা থেকে ৪টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুর ওই চালানাটির আনুমানিক মুল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

Share





Related News

Comments are Closed