দিরাইয়ে বেকারী পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর সদরে রাতের আধারে আগুনে পুড়ে ছাঁই হয়েছে আলম ডিপার্টমেন্টাল স্টোর নামের একটি বেকারী। এতে পাচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও থানা পুলিশের সহযোগীতায় ঘন্টাখানেক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহ আলম সরদার জানান, ভোর রাতের দিকে দোকান ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে বাজারের পাহারাদার আমার বাসায় গিয়ে খবর দিলে আমরা এসে দোকানের সাটার খুলে দেখি পেছনের দিকে আগুন জ¦লছে। আসে-পাশে যারা ছিলেন তাদেরকে নিয়ে ঘন্টাখানেক চেষ্ঠা করে আগুন নেভাতে স্বক্ষম হলেও এরই মধ্যে দোকানের ভেতরে থাকা মালামাল ও ডেকোরেশনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত।
Related News
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More



Comments are Closed