Main Menu

তাহিরপুরে ৪০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল

সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরাঞ্চল ও সীমান্ত জনপদ সুনামগঞ্জের তাহিরপুরে সুবিধা বঞ্চিত মেধাবী ৪০ স্কুলছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়েছে।

প্রায় চার লাখ টাকা ব্যয়ে এলজিএসপি-৩’র অর্থায়নে উপজেলার পাঁচটি উচ্চ বিদ্যালয়ের ও কলেজের ৪০ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেয়া হয়।

শনিবার (৬ এপ্রিল) উপজেলার শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে ছাত্রীদের হাতে এসব বাইসাকেল তুলে দেয়া হয়।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য মিনারা বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম খসরু।

এ সময় উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রায়, কলাগাও চারাগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম, ইউপি সদস্য আলী হোসেন সহ এলাকার সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজ, জনতা উচ্চ বিদ্যালয়, বাগলী উচ্চ বিদ্যালয়, কলাগাঁও চারাগাঁও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্রীদের মধ্যে বাইসাইকেলগুলো বিনামূল্যে বিতরন করা হয়।

Share





Related News

Comments are Closed