হবিগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন থেকে পড়ে মো. ইফাত মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার ইটালি এলাকার সূর্য্য শেখের ছেলে। হবিগঞ্জে এসে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
তার সহকর্মীরা জানান, জীবিকার দাগিদে দীর্ঘ কয়েক বছর আগে সিরাজগঞ্জ থেকে হবিগঞ্জে আসেন ইফাত। বর্তমানে তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ইফাত সাইটে এসে কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারেরRead More
হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে একRead More



Comments are Closed