ওসমানী হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নারী মারা গেছেন। গত ১ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় হাসপাতালের ২নং ওয়ার্ডের এক্স ৯৪ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তার বয়স আনুমানিক ৪০, গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট।
লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি কেউ মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের কোতোয়ালি মডেল থানার এসআই হাবিবের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। তার মোবাইল নং ০১৯১৮৪৪১১২০।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed