নরসিংদীতে রেললাইনে আগুন জ্বালিয়ে ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক : মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে নরসিংদীতে রেলপথ অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। এ সময় ট্রেন থামিয়ে বগির জানালার গ্লাস ভাঙচুর করে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা বাশাইল রেলগেট ও তরোয়া এলাকায় এ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে গাত চার দিন ধরে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা বাশাইল রেলগেট এলাকায় অবরোধ করেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে ফেলেন। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর করেন।
পরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সদর মডেল থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে নিলে ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
রেল ফাঁড়ির এসআই ফিরোজ আহাম্মেদ বলেন, শ্রমিকরা অতর্কিতভাবে রেললাইন অবরোধ করেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রেন বাশাইল তরোয়া এলাকায় থামিয়ে ফেলেন। ওই সময় শ্রমিকরা ট্রেনের জানালার গ্লাস ভাঙচুর করেন।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed