নবীগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে আব্দুল কাদির (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হোসেনপুর গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর (গরুর ঘর) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কাদির একই গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।
মৃতের পরিবার জানায়, গরু চুরির আশঙ্কায় মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে গোয়ালঘরে গিয়ে ঘুমান কাদির। আজ সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed