সিলেট জেলা হাসপাতাল নির্মাণের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২৫০ শয্যা বিশিষ্ঠ সিলেট জেলা হাসপাতাল নির্মাণের দাবী জানিয়েছে পল্লবী সমাজ কল্যাণ সংস্থা।
সিলেট নগরীর পল্লবী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের ও সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ এক বিবৃতিতে ২৫০ শয্যা বিশিষ্ঠ সিলেট জেলা হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন- ওসমানী হাসপাতালে শয্যা সংকটের কথা বিবেচনা করে ও সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৮ সালের ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যা বিশিষ্ঠ সরকারী হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই সিলেট জেলা হাসপাতালের প্রকল্পটি গ্রহণ করা হয় ২০১৩ সালে। তখন কেউ বাধা প্রধান করেনি। এখন কাজ শুরুর সময় সিলেটের উন্নয়ন-অগ্রগতির বিরোধীতাকারীরা হাসপাতাল নির্মানে বাধা দিচ্ছেন। যা অন্যায়, অনুচিৎ ও অনভিপ্রেত।
বিবৃতিতে তাঁরা অবিলম্বে গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ সিলেট জেলা হাসপাতাল নির্মাণে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি উদাত্ত আহবান জানান।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed