তাহিরপুরে ইজিবাইক উল্টে নিহত ১
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে অদ্বৈত মহাপ্রভুর আশ্রমে গঙ্গা স্নান করতে এসে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহত হয়েছেন আরো ২জন।
নিহত স্বাধীন সরকার (৪৫) জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা ইউনিয়নের রাঙ্গামাটিঙ্গা গ্রামের মৃত মনীন্দ্র সরকারের পুত্র।
জানা যায়, মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রাম এলাকায় একটি ইজিবাইক ওপর একটি ইজিবাইক ওভারটেকিং করার সময় উল্টে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হন যাত্রীরা। পরে স্থানীয় লোকজন আহতদের চিকিৎসার জন্য বিশ্বম্ভরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাধন সরকার মারা যান।
বিশ্বম্ভরপুর থানার এসআই পবিত্র ভূষণ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed