ঢাকায় হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে হোটেলের সপ্তম তলার একটি রুমের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি খাটের ওপর ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
এ ব্যাপারে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ফার্মগেট সম্রাট হোটেলের ৭ম তলায় আমিনুল ইসলাম সজল (২১) ও মারিয়ম আক্তার জেরিন (১৯) নামের এক প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সজলের সঙ্গে থাকা পরিচয়পত্রে উল্লেখ রয়েছে সে তেজগাঁও কলেজের শিক্ষার্থী। তার সঙ্গে থাকা মালিহার পরিচয়পত্রে উল্লেখ রয়েছে সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
তিনি আরও জানান, হোটেলের দরজা ভেঙে তাদের রুমের ভেতর থেকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় একজনকে সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
তাদের লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed