তাহিরপুরে ভারতীয় মদসহ যুবক আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় রুপি, মদসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক যুবকের নাম মো. ইব্রাহিম হোসেন (২২)। সে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বরকাপন ইউনিয়নের বাকেরসাট গ্রামের আক্কাস আলীর ছেলে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত পিলার ১২০২/১০ এসের নিকট দশঘর নামক স্থান থেকে তার চলাফেরা সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ভারতীয় ৭শ রুপি ও ৫ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপার্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed