‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে’
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের আগে তার পলাতক খুনিসহ বিদেশে পালিয়ে থাকা সবাইকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার দুপুরে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুল দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সারাদেশে ব্যাপক আনুষ্ঠানিকতায় জন্মশতবর্ষ উৎসব উদযাপনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করেন তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কানাডার খুনিকে ফেরানোর ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। তাঁর পরবর্তী আমেরিকা সফরে পলাতক খুনিদের ফেরানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।’
তিনি আরও বলেন, সিলেট নগরীর আগুনের ঝুঁকি ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
এদিকে দুপুরে মন্ত্রী সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, ই-লার্নিং মডিউল ব্যবহারের মাধ্যমে শ্রেণি কক্ষে শিক্ষণ ও শিখন কার্যক্রম সহজ ও আনন্দদায়ক অংশগ্রহণমূলক হবে। ছাত্র-ছাত্রীরা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এক বিশাল দিগন্তের উন্মোচন হবে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed