মহান স্বাধীনতা দিবসে দেয়ালিকা ‘সংশপ্তক’ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে ২৩ মার্চ শনিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে দেয়াল পত্রিকা “সংশপ্তক” প্রকাশ করা হয়। এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের লিখা নিয়ে “সংশপ্তক’ পত্রিকাটি প্রকাশিত হয়।
এমসি কলেজে শাখার সংগঠক আকরাম হোসেনের সঞ্চালনায় দেয়াল পত্রিকা প্রকাশের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র প্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস,কলেজ শাখার আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম, সাধারন সম্পাদক আল আমিন, পিংকি চন্দ, সুমিত কান্তি দাস প্রমুখ। আলোচনা শেষে দেয়াল পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের নগর শাকার সভাপতি সঞ্জয় কান্ত দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, যে লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, আজও স্বাধীনতার সেই চেতনা বাস্তবায়ন হয়নি। দেশের সর্বত্র পাহাড় প্রমাণ বৈষম্য, কোথাও জীবনের নিরাপত্তা নেই। কর্মক্ষম যুব শক্তি বেকার, চাকরি নেই। শিক্ষাঙ্গনে চলছে একই অবস্থা, টাকা যার শিক্ষা তার এই নীতির বাস্তবায়ন চলছে। ক্যাম্পাস গুলোতে চলছে সন্ত্রাস দখলদারিত্ব। এমসি কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৮ বছর ধরে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন। ফলে মত প্রকাশ, গ্রহণ বর্জনের পরিবেশ নেই অর্থাৎ একটা গণতান্ত্রিক পরিবেশ নেই। যা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ফলে ছাত্রদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছড়িয়ে দিতে, একদল সৃজনশীল মানুষ তৈরি করতে আমাদের এই আয়োজন।
Related News
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More
ব্যতিক্রমধর্মী গ্রন্থ ‘মানুষ ও কুকুর’-এর লেখক মোঃ নজমুল হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জের কৃতী সন্তান, সাহিত্যসাধক, গবেষক ও সমাজচিন্তক মোঃ নজমুল হুসাইন রচিতRead More



Comments are Closed