গাজীপুরে বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৩ মার্চ) বেলা পৌনে ১টার দিকে শহরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুম্মান হোসেন নাছির (১৮) গাজীপুর শহরের মাস্টারবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সদর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, শহরের ইটাহাটা এলাকার লিংকন কলেজ থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধু বাড়ি ফেরার পথে দক্ষিণ সালনা এলাকায় কনকর্ড পোশাক কারখানার সামনে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে রাস্তায় পড়েন। এ সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ সময় নাছিরের বন্ধু ভীমবাজার এলাকার রবিন (২২), দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১) আহত হয় বলে জানান এসআই শহিদুল।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ বলেন, আহতদের মধ্যে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলামিন ও আসোয়াতকে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed