ছাতকে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মিনি ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারী নারীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে আশঙ্কাজনক ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মিনি ফুটবল খেলার মাঠে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে গ্রামে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, খেলার পরিচালক শামীম আহমদ ও খেলোয়াড় রাসেল আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই একই গ্রামের কোনাপাড়ার মুজিবুর রহমান ও মাঝপাড়ার আরশ আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে।
এ সংঘর্ষ থামতে গিয়ে মধ্যস্থতাকারী নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়লে গ্রামের মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন নাজমুল, মেম্বার আলকার আলী, মাহবুর রহমান, আরশ আলী, রিয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, জয়মালা বেগম, শিবলি বেগম, শামীম আহমদ, মিশকাত আলী, শফিক আহমদ, আল আমিন, বদরুল আহমদ, শিহাব উদ্দিনসহ ১৪ জন। অন্যান্য আহতদের কৈতক ও ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed