মাধবপুরে তরুণীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে সেপুল আক্তার (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের খলিলুর রহমানের মেয়ে সেপুল আক্তার শুক্রবার সকালে পরিবারের সকলের অগোচরে বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed