বানিয়াচংয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত সদস্য।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের যাত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ডুবায় মরদেহ ফেলে চলে যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, মরদেহের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed