Main Menu

পাঙ্গা মটুকপুর ইউপি’র উপ নির্বাচনে নৌকা জয়ী

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমদাদুল ইসলাম বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহষ্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পাঙ্গা মটুকপুর ইউপি উপ নির্বাচনে ভোট গননা শেষে রির্টানিং অফিসার আব্দৃর রহিম বেসরকারী ভাবে এমদাদুল ইসলামের নাম ঘোষণা করেন ।

এমদাদুল ইসলাম নৌকা প্রতিকে ৫ হাজার ৪ শত ২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল হাকিম ভুট্টু চশমা প্রতিকে ৫ হাজার ২ শত ৫৮ ভোট ভোট পান।অপর প্রার্থী আরিফ রব্বানী লাজু আনারস প্রতিকে ১ হাজার ৬ শত ২৬ ভোট পেয়েছেন।

ওই ইউনিয়নে ১৬ হাজার ২২ ভোটের মধ্যে ১২ হাজার ৪ শত ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১০৮টি ভোট বাতিল ঘোষনা করা হয়।

এমদাদুল ইসলাম নৌকা প্রতিক নিয়ে ১ শত ৬৭ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

Share





Related News

Comments are Closed