Main Menu

সিলেট থেকে ঢাকাগামী বিমানের জরুরী অবতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী একটি বিমানের চাকা ফেটে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বিমনাটি নিরাপদেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নিরাপদে রয়েছেন।

ওসমানী বিমানবন্দর সংশ্লিস্ট সূত্রে জানা যায়, বিমানের অভ্যন্তরীন রুটের বিজি ৪০২ নম্বর ফ্লাইটটি ৬১টি জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ওসমানী থেকে উডাডয়ন করে। উড্ডয়নের পর পরই বিকট শব্দে ফেটে যায় বিমানের চাকা। এতে যাত্রীদের মধ্য আতঙ্ক দেখা দেয়।

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উড্ডয়নের পরই বিমানটির একটি চাকা ফেটে যায়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদেই বিমানটি নির্ধারিত সময়ে ঢাকা শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করে।

চাকা ফেটে যাওয়ার বিষয়টি সাথে সাথে কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বার্তা পাঠানো হয়। ফলে পরিস্থিতি মোকাবেলায় সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়। এতে যাত্রীদের মধ্যে কিছু আতঙ্ক দেখা দিলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোলার এ কে এম আনিসুজ্জামান তালুকদার জানান, বিমানটি উড্ডয়নের পরই বিকট শব্দ হয়। ককপিট থেকে এ তথ্য জানানো হলে সংশ্লিষ্টরা সিলেট রানওয়েতে চাকার একটি অংশবিশেষ খুঁজে পান। এতে চাকা ফেটে যাওয়ার আশঙ্কা আরো জোরালো হয়।

সাথে সাথে কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে বার্তা পাঠানো হয় ঢাকা শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা। কিন্তু শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে বিমানটি।

Share





Related News

Comments are Closed