জৈন্তাপুরে প্রতীক পেয়ে প্রচারনায় ১৪ প্রার্থী
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রতীক বরাদ্ধ পেয়েই প্রচার-প্রচারনায় মেতে উঠেছে জৈন্তাপুর উপজেলার ১৪ প্রার্থী। তবে প্রতীকের অপেক্ষায় প্রহর গুনছেন ১জন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
গত বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন দায়িত্বপ্রাপ্ত জেলা রির্টানিং অফিসার খুরশেদ আলম।
প্রতীক বরাদ্ধ পাওয়ার পর বৃহস্পতিবার রাত হতে উপজেলার সর্বত্র পোষ্টার ফেষ্টুন ব্যানার সাটানো সহ মাইক যোগে প্রচার প্রচারনা চালাচ্ছে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের কর্মী সমর্থকরা।
জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোট মনোনিত চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ আব্দুর মতিন (মিনার), স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ (ঘোড়া) ও বাংলাদেশ আ.লীগ মনোনিত প্রার্থী লিয়াকত আলী (নৌকা)।
জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী অংশগ্রহন করেছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন (মাইক), মাওলানা কবির আহমদ (চশমা), শংকর কুমার দাশ (উড়োজাহাজ), আবুল হোসেন (তালা), আব্দুল হক (টিউবওয়েল), মোঃ নাজিম উদ্দিন (বই) এবং অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব প্রাথমিক ভাবে জেলা পর্যায়ে বাদ পড়ায় পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনায় তার প্রার্থীতা বৈধ ঘোষনা করা হলেও তিনি এখনও প্রতীক বরাদ্ধ পাননি। আগামি রবিবার প্রতীক বরাদ্ধ পাবেন বলে জানা যায়।
জৈন্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী অংশগ্রহন করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়মতি রানী (প্রজাপ্রতি), পলিনা রহমান (সেলাই মেশিন), মোছাম্মৎ সেনারা বেগম (কলস), মাধবী রানী মালাকার (ফুটবল) এবং প্রাণতী রানী (হাঁস) প্রতীক বরাদ্ধ পান। প্রতীক বরাদ্ধের পর হতে প্রার্থীরা তাদের প্রচারনায় নেমে পড়েন।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed