চুনারুঘাটে তিন প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট বাজারের পাল সুইটস নামে এক মিষ্টির দোকানে তেলাপোকা ও ইঁদুর পাওয়ায় জরিমানা গুনতে হয়েছে ওই প্রতিষ্ঠানকে।
আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক যৌথ অভিযান পরিচালনাকালে দোকানটিতে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসংখ্য তেলাপোকা ও ইঁদুর পাওয়া গেলে জরিমানা করা হয়েছে প্রদীপ্ত পাল নামের ওই ব্যবসায়ীকে।
অভিযান চলাকালে দেখা যায়, মেঝেতে রেখে অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে মিষ্টি, তৈরিকৃত খাবারে ছিল না কোনো ঢাকনা, ঢাকানাহীন খাবারের উপরে ঝুলানো ছিল পরিধেয় নোংরা কাপড়, পচা-বাসী ও দুর্গন্ধ ছিল চারপাশে। এ সময় প্রতিষ্ঠানটিতে নষ্ট দই ও মিষ্টান্ন এবং মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন পাওয়া যায়। তবে এ সবকিছুকেই স্বাভাবিক বলে দাবি করছেন ওই অসাধু ব্যবসায়ী।
অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করবে না বলেও মুচলেকা নেওয়া হয়।
তিনি আরো জানান, একইদিনে চুনারুঘাটের আরো দুই ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৯ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোতে তৈরিকৃত ইটে দৈর্ঘ্য ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তায় ছিল কোম্পানী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাব-৯ এর একটি টিম।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed