সুনামগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : র্যাবের ভেজাল বিরোধী অভিযানে সুনামগঞ্জ সদরের জয়নগর বাজারে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর হোসেনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও প্রতিষ্ঠানের পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় সরস্বতী ফার্মেসীকে ২ হাজার, সুবর্না স্টোরকে ১ হাজার ৫০০, সায়েম স্টোরকে ১ হাজার ৫০০, ফুল ফ্রেস বেকারীকে ১০ হাজার, দীপক হোটেলকে ৩ হাজার, মামণি হোটেলকে ৩ হাজার, অর্ণব হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
Related News
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More



Comments are Closed