Main Menu

ছাতকে বিলের মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনা বড় বিল থেকে জোর করে মাছ নিয়ে গেছে বলে একই ইউনিয়নের ৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ভাতগাও ইউনিয়নের জালিয়া গ্রামের মৃত তৈমুজ আলীর পুত্র মিরাশ আলী বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ২২ ফেব্রুয়ারি সকালে বড় বিলের ইজারাদার মিরাশ আলীর জেলেরা বিলের মাছ ধরে জমা করছিল। এমন সময় ছাতারপই গ্রামের মৃত আব্দুর রজির পুত্র শাহজাহান মিয়া, ছায়াদ মিয়া, পাগনার পার গ্রামের আসক আলীর পুত্র আফাজ আলী, মনির আলী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিরাশ আলীর জেলেদের নিকট ৩-৪টি বড় মাছ বিনা মূল্যে তাদেরকে দেওয়ার জন্য দাবী করে। এ সময় জেলেরা মালিক ছাড়া মাছ দেয়া সম্ভব নয় জানালে তারা জেলেদের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৮-১০ হাজার টাকা মূল্যের জমাকৃত ২ ক্যারেট বড় মাছ তারা ছিনিয়ে নিয়ে যায়।

প্রতিদিন তাদের (আসামিদের) ৩-৪টি বড় মাছ না দিলে বিলের মালিক বিলে মাছ ধরতে পারবে না এই বলেও জেলেদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয় হবে।

Share





Related News

Comments are Closed